tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়‘জাতিসংঘ অধিবেশন নির্বাচনে বাংলাদেশের বিজয় প্রধানমন্ত্রীর কূটনৈতিক সফলতা’

‘জাতিসংঘ অধিবেশন নির্বাচনে বাংলাদেশের বিজয় প্রধানমন্ত্রীর কূটনৈতিক সফলতা’

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়াকে সরকারের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, এ বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

মঙ্গলবার (২ জুন) রাতে দেওয়া এক বক্তব্যে হুমায়ুন কবির বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়া বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। এর মাধ্যমে দেশের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও কূটনৈতিক সক্ষমতার প্রতিফলন ঘটেছে।

তিনি বলেন, এ নির্বাচনের ফলাফল বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রভাব ও সক্রিয় কূটনৈতিক ভূমিকার স্বীকৃতি। সরকারের নেতৃত্ব ও পররাষ্ট্রনীতির ধারাবাহিক প্রয়াসের ফলেই এ সাফল্য এসেছে বলে তিনি মন্তব্য করেন।

হুমায়ুন কবির আরও জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস দীর্ঘ সময় ধরে প্রচারণা চালালেও বাংলাদেশ স্বল্প সময়ের প্রস্তুতিতেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছে।

নির্বাচিত হওয়ার পর আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। তিনি বর্তমান সভাপতি আনালেনা বেয়ারবক-এর স্থলাভিষিক্ত হবেন। হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদল ঢাকায় ফিরবেন।