tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিমে মাসে রেকর্ড ৩.৪২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

মে মাসে রেকর্ড ৩.৪২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

সদ্য সমাপ্ত মে মাসে দেশে রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩.৪২ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের অন্যতম নজির।

সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪২৫ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই মাসে এ পরিমাণ ছিল ২ হাজার ৯৬৯ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৩৪ শতাংশ।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৩১ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩২ হাজার ৭৫৬ দশমিক ৭৮ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে প্রাপ্ত ২৭ হাজার ৫০৬ দশমিক ৮৬ মিলিয়ন ডলারের তুলনায় এটি ১৯ দশমিক ০৯ শতাংশ বেশি।

অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্সের এই ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে, চলতি হিসাবের ভারসাম্য রক্ষা করতে এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি বৈদেশিক খাতের চাপ কমিয়ে অর্থনীতিকে আরও সহনশীল করে তুলছে।