tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়পবিত্র হজ পালনে সস্ত্রীক সৌদি গেলেন সেনাপ্রধান

পবিত্র হজ পালনে সস্ত্রীক সৌদি গেলেন সেনাপ্রধান

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২২ মে) তিনি স্ত্রীসহ সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে এবার হজ পালন করতে সৌদি আরব সফর করছেন সেনাপ্রধান। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পবিত্র হজ পালন শেষে আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।