tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকগাজাগামী ত্রাণবহরের কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

গাজাগামী ত্রাণবহরের কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

গাজাগামী ত্রাণবহরের কর্মীরা ইসরায়েলি কর্তৃপক্ষের হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর তাদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা এবং আইনগত অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের সংগঠনটির দাবি, ইসরায়েলি বাহিনীর অভিযানের পর কয়েকজন কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অন্তত ১৫ জন যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, এসব অভিযোগের মধ্যে ধর্ষণের ঘটনাও রয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমায় ৫০টি জাহাজ থেকে অন্তত ৪৩০ জনকে আটক করে ইসরায়েলি বাহিনী। এসব জাহাজ গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আয়োজকেরা অভিযোগ করেন, আটক ব্যক্তিদের ওপর কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে এবং অনেকের হাড় ভেঙে গেছে।

ইতালীয় অর্থনীতিবিদ লুকা পোগি রয়টার্সকে বলেন, “আমাদের পোশাক খুলে মাটিতে ফেলে লাথি মারা হয়েছে। অনেককে টেজার ব্যবহার করে আঘাত করা হয়েছে। কেউ কেউ যৌন নির্যাতনের শিকার হয়েছেন এবং অনেককে আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি।”

প্রতিবেদনে আরও বলা হয়, এ ঘটনায় ইতালির প্রসিকিউটররা অপহরণ, নির্যাতন ও যৌন সহিংসতার অভিযোগ তদন্ত শুরু করেছেন।