tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীবুড়িগঙ্গায় উদ্ধার চার লাশ, শনাক্ত হয়নি দুই দিনেও

বুড়িগঙ্গায় উদ্ধার চার লাশ, শনাক্ত হয়নি দুই দিনেও

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া চারজনের লাশের পরিচয় মিলেনি দুই দিনেও। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দুটি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) নদীর ভিন্ন ভিন্ন স্থান থেকে লাশগুলো উদ্ধার করে নৌপুলিশ। মীরের বাগ এলাকা থেকে উদ্ধার হয় এক নারী ও চার থেকে পাঁচ বছর বয়সী এক শিশুর লাশ। সদরঘাট নৌপুলিশ জানায়, দুজনেরই গলায় কাপড় প্যাঁচানো ছিল।

অন্যদিকে কালিন্দী ইউনিয়নের মাদারিপুর ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় আরও এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেন বরিশুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। নিহত নারী ও পুরুষের হাত রশিতে বাঁধা ছিল এবং রশির সঙ্গে একটি চালের বস্তাও বাঁধা ছিল বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় মাদারিপুর ঘাট থেকে লাশ উদ্ধারের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় এবং নারী-শিশুর লাশ উদ্ধারের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে নৌপুলিশ। দুটি মামলাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। তদন্তের দায়িত্বও নৌপুলিশের হাতে দেওয়া হয়েছে।

নৌপুলিশের ঢাকা রিজিওনের এসপি আব্দুল্লাহ্ আল মামুন বলেন, “এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। আশপাশের এলাকায় কেউ নিখোঁজ হয়েছেন বলে স্বজনরা আমাদের কাছে আসেননি। আমরা নিখোঁজের সাধারণ ডায়েরিগুলো (জিডি) খতিয়ে দেখছি।”