tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়চট্টগ্রামে মোটেল সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

চট্টগ্রামে মোটেল সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

চট্টগ্রামের নিউমার্কেট সংলগ্ন স্টেশন রোডে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল সৈকতের বার ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বারের কিছু অংশ পুড়ে যায়, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ রেস্তোরাঁর ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তেই স্থানীয় লোকজন জড়ো হন এবং খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ কার্যালয় থেকে জানানো হয়, আগুন কোথা থেকে এবং কীভাবে শুরু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বারের কোনো একটি অংশ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট এই একই বারে লুটপাটের ঘটনা ঘটেছিল। তখন দুর্বৃত্তরা ভাঙচুর ও স্থাপনা কেটে মূল্যবান সামগ্রী লুটে নেয়। পরে পুনর্নির্মাণের মাধ্যমে বারটি পুনরায় চালু করা হয়। আজকের অগ্নিকাণ্ডের ঘটনা সেই পূর্ববর্তী ঘটনার স্মৃতি আবারও মনে করিয়ে দিয়েছে।

আগুনের ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।