tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাবাংলাদেশের বিপক্ষে তৃতীয় পাকিস্তানির টেস্ট অভিষেকে সেঞ্চুরি

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় পাকিস্তানির টেস্ট অভিষেকে সেঞ্চুরি

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করার ঘটনা ঘটেছে মোট ছয়বার। এর মধ্যে দুইজনই পাকিস্তানের ব্যাটার। আজ রোববার তৃতীয় পাকিস্তান হিসেবে টেস্টের অভিষেকে সেঞ্চুরি করলেন আজান আওয়াইজ। পাকিস্তানের সংগ্রহ ছাড়িয়েছে দুইশ।

গতকাল শনিবার মিরপুরে প্রথম দিনের খেলা শেষে ৮৫ রানে অপরাজিত ছিলেন আজান। তার ও আব্দুল্লাহ ফজলের ব্যাটেই স্বপ্ন দেখছিল পাকিস্তান। এ দুজন টিকে থাকলে লিড নেওয়া সহজ হবে বলেই ধারণা করা হচ্ছিল।দ্বিতীয় দিনের ২৫ মিনিটের খেলা হতেই নাহিদ রানার বল পুশ করে অভিষেকেই পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। ১৪ চারে ১৫৩ বলে ১০০ রানে পৌঁছান তিনি।

৫৩ ওভারের খেলা শেষে পাকিস্তানের বোর্ডে রান ১ উইকেটে ২০৩।এর আগে, বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টে প্রথম সেঞ্চুরি করা ক্রিকেটার ছিলেন তৌফিক উমর। ২০০১ সালের ২৯ আগস্ট মুলতানে বাংলাদেশের বিপক্ষে নিজের প্রথম টেস্ট খেলতে নেমেই শতরান করেন এই পাকিস্তানি ওপেনার।এরপর আরও একটি অনন্য কীর্তি গড়েন আরেক পাকিস্তানি ব্যাটার ইয়াসির হামিদ। ২০০৩ সালের ২০ আগস্ট করাচিতে বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টেই দুই ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। প্রথম ইনিংসে করেন ১৭০ রান এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ১০৫ রানে। টেস্ট অভিষেকে জোড়া সেঞ্চুরির এই কীর্তি ক্রিকেট ইতিহাসেও বিরল।