tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

ইরান উপকূলের কাছাকাছি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলসীমায় একটি পণ্যবাহী বাল্ক ক্যারিয়ার জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা (ইউকেএমটিও)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, জাহাজটি উত্তর দিকে অগ্রসর হওয়ার সময় সিরিক বন্দর থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল (প্রায় ১৮ কিলোমিটার) পশ্চিমে একাধিক ছোট নৌযান সেটিকে লক্ষ্য করে হামলা চালায়। তবে হামলার প্রকৃতি কিংবা এর পেছনে কারা জড়িত—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে এ ঘটনায় স্বস্তির বিষয় হলো, জাহাজে থাকা সব ক্রু সদস্য নিরাপদ রয়েছেন। পাশাপাশি হামলার ফলে সমুদ্র পরিবেশে কোনো ধরনের দূষণ বা তেল নিঃসরণের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে।

বর্তমানে ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: আলজাজিরা।