tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাএশিয়া কাপ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করল আফগানিস্তান

এশিয়া কাপ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করল আফগানিস্তান

আসন্ন এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলো একে একে নিজেদের স্কোয়াড ঘোষণা করছে। বাংলাদেশ, ভারত ও হংকং-এর পর এবার দল ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এই টুর্নামেন্টে আফগানিস্তান দলকে নেতৃত্ব দেবেন তারকা লেগস্পিনার রশিদ খান। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলা আফগানরা এবারও এশিয়া কাপে চমক দেখানোর লক্ষ্যে মাঠে নামবে।

ঘোষিত দলে রয়েছে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়। মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব ও করিম জানাতের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা দলে রয়েছেন। তরুণদের মধ্যে আছেন সেদিকউল্লাহ আতাল, ইবরাহিম জাদরান ও শরফউদ্দিন আশরাফ।

পেস আক্রমণে থাকছেন ফজলহক ফারুকি, নাভিন উল হক ও ফরিদ মালিক। স্পিন বিভাগে রশিদ খানের সঙ্গে আছেন মুজিব উর রহমান, এএম গাজানফার ও নূর আহমেদ।

আফগানিস্তানের গ্রুপপর্বের সূচি:

  • ৯ সেপ্টেম্বর: হংকং-এর বিপক্ষে
  • ১৬ সেপ্টেম্বর: বাংলাদেশের বিপক্ষে
  • ১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কার বিপক্ষে

আফগানিস্তানের এশিয়া কাপ স্কোয়াড:
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকউল্লাহ আতাল, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, শরফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসহাক, মুজিব উর রহমান, এএম গাজানফার, নূর আহমেদ, ফরিদ মালিক, নাভিন উল হক, ফজলহক ফারুকি।