tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীডেমরায় কালি তৈরির কারখানায় আগুন

ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন

রাজধানীর ডেমরায় কালি তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আরও দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকার টিনশেড কালি তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। বেলা ১১টা ৩৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর বেলা ১১টা ৫৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম দুটি ইউনিট কাজ শুরু করে।

তিনি জানান, বর্তমানে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।