লেবাননে চলমান হামলা প্রসঙ্গে মিত্র দেশ ইসরাইলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, লেবাননে আর কোনো বোমা হামলা না চালাতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইসরাইল আর লেবাননে বোমা হামলা চালাবে না। যুক্তরাষ্ট্র তাদের এ বিষয়ে নিষেধ করেছে। যথেষ্ট হয়েছে!’
তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো চুক্তির সঙ্গে লেবাননের বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী এখনও মোতায়েন রয়েছে, কারণ সেখানে ‘তাৎক্ষণিক হুমকি’ বিদ্যমান।
তিনি আরও বলেন, রকেট ও ড্রোন হামলার হুমকি মোকাবিলায় কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।



