tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়মার্কিন শুল্ক ইস্যুতে ড. ইউনূসের পরিচিতির কারণে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে: প্রেস...

মার্কিন শুল্ক ইস্যুতে ড. ইউনূসের পরিচিতির কারণে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে: প্রেস সচিব

মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাঁর মতে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক পরিচিতির কারণেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইতিবাচক ফল এসেছে।

শনিবার (২৩ আগস্ট) ঢাকায় “মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ” শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, “যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও পরিচিতি থাকায় শুল্ক হ্রাসের বিষয়ে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সুবিধা পেয়েছে। অন্তর্বর্তী সরকার শুরু থেকেই শুল্ক কমিয়ে ২০ শতাংশে আনার বিষয়ে আত্মবিশ্বাসী ছিল।”

তিনি আরও জানান, ভবিষ্যতে শুল্ক আরও কমানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে এবং এর ফলে রপ্তানিও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

শফিকুল আলম বলেন, “নেগোশিয়েশনের সময় অন্য বাজারগুলোর ওপর সম্ভাব্য প্রভাব মাথায় রেখেই দরকষাকষি করা হয়েছে।”

বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি আরও মজবুত হবে।” উল্লেখ্য, আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। তবে, গত ৩১ জুলাই ট্রাম্প প্রশাসন তা কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনে।