tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়জাতীয় নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্তুতি চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্তুতি চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত সময় অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার, আমরা সেভাবেই এগোচ্ছি। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে প্রস্তুতির ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হবে না। এখন জনগণ, রাজনৈতিক দল ও গণমাধ্যম সবাই নির্বাচনমুখী। ফলে কোনো ষড়যন্ত্রে নির্বাচন বাধাগ্রস্ত হবে না।”

লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং এটি একটি চলমান প্রক্রিয়া।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “সীমান্ত এখন আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত। সীমান্ত এলাকার বাসিন্দারাও আগের চেয়ে অনেক সচেতন।”

মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, “আগে মানুষ খোলামেলা মত প্রকাশ করতে পারত না। কিন্তু এখন ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়ভাবে মতামত প্রকাশ করছেন অনেকে।”