tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশরাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, আহত ২ নারী

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, আহত ২ নারী

রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সহযোগী সংগঠন ‘যুবফোরাম’-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ধর্মশিং চাকমা নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এলোপাতাড়ি গুলিতে দুই নারী আহত হন।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গুলিবর্ষণের সময় নিহতের দুই বোন ভাগ্যসোনা চাকমা ও কৃপাসোনা চাকমা গুলিবিদ্ধ হন। তাদের হাতে গুলি লাগে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠানো হয় বলে জানিয়েছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে একদল সশস্ত্র ব্যক্তি কুতুকছড়ি আবাসিক এলাকায় ধর্মশিং চাকমার বাড়ি ঘেরাও করে। বিষয়টি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে যাচ্ছে। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে থমথমে রয়েছে।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ইউপিডিএফের নেতাকর্মীরা রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।