tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন ইতিহাসের ইঙ্গিত, বৈঠকে লেবানন-ইসরায়েল

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন ইতিহাসের ইঙ্গিত, বৈঠকে লেবানন-ইসরায়েল

তিন দশকেরও বেশি সময় পর সরাসরি কূটনৈতিক আলোচনায় বসেছে লেবানন ও ইসরায়েল। মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে এই বৈঠক শুরু হয়েছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকে লেবাননের পক্ষে প্রতিনিধিত্ব করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত নাদা হামাদেহ এবং ইসরায়েলের পক্ষে ছিলেন রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটর। মার্কিন প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, লেবাননে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইকেল ইসা, স্টেট ডিপার্টমেন্টের কাউন্সেলর মাইকেল নিধাম এবং জাতিসংঘে মার্কিন দূত মাইক ওয়ালটজ। বৈঠকের শুরুতে সংক্ষিপ্ত সময়ের জন্য ফটোসেশন হয়, এরপর তারা রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন।

মার্কো রুবিও বলেন, এটি কোনো চূড়ান্ত সমাধান নয়; বরং একটি দীর্ঘ প্রক্রিয়ার সূচনা। এত জটিল সংকট কয়েক ঘণ্টায় সমাধান সম্ভব নয়, তবে আলোচনার মাধ্যমে একটি কাঠামো তৈরি করা যেতে পারে, যা স্থায়ী ও ইতিবাচক সমাধানের পথে এগিয়ে নেবে।

অন্যদিকে, ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটর বৈঠক নিয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, তারা ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করছেন।

এদিকে, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২ মার্চ সীমান্তে হামলার পর থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী বিমান ও স্থল হামলা জোরদার করেছে, যদিও ২০২৪ সালের নভেম্বর মাসে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৮৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৬ হাজার ৭৬২ জন।