tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদখেলাবিশ্বকাপের সেরা স্যামসনই মার্চের সেরা

বিশ্বকাপের সেরা স্যামসনই মার্চের সেরা

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সুখবর পেলেন সঞ্জু স্যামসন। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়ে তিনি আইসিসির  মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

এই সম্মান পেয়ে স্যামসন বলেন, ‘আইসিসির সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়া সত্যিই অসাধারণ অনুভূতি। বিশ্বকাপ জয়ে আমারও সামান্য অবদান ছিল—সেই দলের অংশ হতে পারা গর্বের।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় ক্রিকেট এখন দারুণ সময় পার করছে। দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। কোচিং স্টাফ ও সতীর্থরা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। সেটাই আমাকে নিজের সেরাটা দিতে অনুপ্রাণিত করেছে।’

বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন স্যামসন। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৯৭ রানের ঝলমলে ইনিংস খেলেও মাত্র তিন রানের জন্য শতরান মিস করেন। এরপর সেমিফাইনালে করেন ৮৯ এবং ফাইনালেও ৮৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। পুরো টুর্নামেন্টে তার মোট রান ২৭৫।

অন্যদিকে, মার্চ মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের মেলি কের।

এদিকে ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় নতুন করে আলোচনায় রয়েছে ভারতীয় দল। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে সুরিয়া কুমার যাদব দলে থাকবেন কি না, কিংবা অধিনায়কত্ব করবেন কি না—তা নিয়েও জল্পনা চলছে।