tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিক‘অর্জন ছাড়াই মধ্যপ্রাচ্য ছাড়বে যুক্তরাষ্ট্র-ইসরাইল’- কানি

‘অর্জন ছাড়াই মধ্যপ্রাচ্য ছাড়বে যুক্তরাষ্ট্র-ইসরাইল’- কানি

আইআরজিসির কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল মধ্যপ্রাচ্যে কোনো ধরনের সফলতা অর্জন ছাড়াই অঞ্চলটি ত্যাগ করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, মানবতার শত্রুদের প্রতিরোধে গঠিত সমন্বিত ফ্রন্ট পুরো অঞ্চলে শক্তিশালী ও সক্রিয় অবস্থান বজায় রেখে অপেক্ষায় রয়েছে।

ওই পোস্টে কানি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি শাসনব্যবস্থার মনে রাখা উচিত, ইয়েমেন, বাব-এল-মান্দেব ও লোহিত সাগর অঞ্চল থেকে তারা অতীতেও কোনো অর্জন ছাড়াই ফিরে গিয়েছিল। এবারও একই পরিণতি অপেক্ষা করছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি অবরোধ এবং আন্তর্জাতিক জলসীমায় ইরান-সংক্রান্ত জাহাজ চলাচলে বাধা দেওয়ার ঘোষণা দেন। এর পরপরই কানি এ মন্তব্য করেন।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই পদক্ষেপ কেবল ইরানি বন্দরের সঙ্গে যুক্ত জাহাজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ইরানের বাইরে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলো প্রণালিতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে বলেও জানানো হয়।

মার্কিন সামরিক বাহিনীর তথ্যমতে, সোমবার থেকে ইরানি বন্দরের ওপর এ ধরনের ব্যবস্থা কার্যকর শুরু হয়েছে।