tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়বিদ্যুতের দাম সমন্বয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

বিদ্যুতের দাম সমন্বয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের বিদ্যমান সংকট মোকাবিলায় ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৯ এপ্রিল) জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ, যা সোমবার (১৩ এপ্রিল) তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থমন্ত্রীকে। কমিটির অন্য সদস্যরা হলেন—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান চাপ মোকাবিলায় পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্যহার সমন্বয়ের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। গঠনের সঙ্গে সঙ্গেই কমিটির কার্যক্রম শুরু হয়েছে।

কমিটির কার্যপরিধি অনুযায়ী, তারা বিদ্যুৎ ও জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মূল্য সমন্বয়ের বিষয়ে একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরি করবে, যা মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে এবং বিদ্যুৎ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।