tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশবিল উত্থাপনে থতমত প্রতিমন্ত্রী নুর, ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন

বিল উত্থাপনে থতমত প্রতিমন্ত্রী নুর, ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন

জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে বার বার জটিলতায় পড়ছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তবে তাকে ভুল সংশোধনে সুযোগ করে দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে এমনটা ঘটে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হলে নুরের পাশে দাঁড়ালেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি কর্মী রাশেদ খান।নুরুল হক নুরের বিল উত্থাপনের সময়কার বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার এক পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বিল উত্থাপন নিয়ে যে ভুলটা পরিলক্ষিত হয়েছে, আসলে এই লেখাটাতেই ত্রুটি রয়েছে। মূলত প্রতিমন্ত্রী নুরুল হক নুর পড়তে গিয়ে বাক্যের সামঞ্জস্যতা পাচ্ছিলেন না, এজন্য তিনি পড়তে গিয়ে আটকে গেছেন। নিজেও বুঝতেছিলেন শব্দ বাক্য মিলতেছে না।’ 

এটা দাপ্তরিক ভুল দাবি করে রাশেদ খাঁন বলেন, ‘মন্ত্রীরা তো নিজেরা লেখে না, এটা প্রস্তুত করে তাদের সামনে দেওয়া হয়।