tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকযুদ্ধবিরতিতে যোগ দিল ইসরায়েল, স্থগিত বিমান হামলা

যুদ্ধবিরতিতে যোগ দিল ইসরায়েল, স্থগিত বিমান হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে যোগ দিয়েছে ইসরায়েল। আলোচনার এই সময়কালে দেশটি তাদের বিমান হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছে।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির অংশ হিসেবেই ইসরায়েল এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমাবর্ষণ ও সামরিক অভিযান স্থগিত রাখা হবে। তিনি এটিকে একটি পারস্পরিক যুদ্ধবিরতি হিসেবে উল্লেখ করেন।

তবে এই যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইরানকে হরমুজ প্রণালি সম্পূর্ণ, নিরাপদ ও দ্রুত খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগে এই সিদ্ধান্ত আসে, যা চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: সিএনএন