পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইরান-এর মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হয়েছে। তাঁর দাবি, দুই দেশের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং এতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে পাকিস্তান।
তবে তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতির মধ্যেও ইরানের পক্ষ থেকে Israel-এর দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া তাঁর পোস্টের বরাত দিয়ে The Times of Israel এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শেহবাজ শরীফ আরও জানান, চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আগামী শুক্রবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানকে পাকিস্তানে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই সংলাপ স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করবে।



