বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনএসসি’র ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি জানান, বিসিবির নির্বাচন প্রক্রিয়া ও বর্তমান পর্ষদের বিভিন্ন অসংগতি নিয়ে এনএসসি কর্তৃক গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সুপারিশ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বর্তমান বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে বিসিবিকে পুনর্গঠনের লক্ষ্যে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটির প্রস্তাব দিয়েছে এনএসসি। প্রস্তাবিত এই কমিটির সভাপতি হিসেবে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের নাম উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি:
১. তামিম ইকবাল (সভাপতি)
২. রাশনা ইমাম
৩. মির্জা ইয়াসির আব্বাস
৪. সৈয়দ ইব্রাহিম আহমেদ
৫. ইসরাফিল খসরু
৬. মিনহাজুল আবেদীন নান্নু
৭. আতাহার আলী খান
৮. তানজীম চৌধুরী
৯. সালমান ইস্পাহানি
১০. রফিকুল ইসলাম
১১. ফাহিম সিনহা



