tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদননিজ বাসা থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

ভারতের চেন্নাইয়ে নিজ বাড়ি থেকে তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাত্র ৩৬ বছর বয়সে ‘কয়াল’ ধারাবাহিক খ্যাত এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহ-অভিনেতা ও ভক্তদের মধ্যে।

পুলিশ জানিয়েছে, চেন্নাইয়ের বাসা থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, ব্যক্তিগত জীবনের টানাপোড়েনই তাকে এমন চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

ধারণা করা হচ্ছে, ঘটনার আগে স্বামীর সঙ্গে ভিডিও কলে তর্কে জড়িয়ে পড়েন সুভাষিণী, যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে এখনো পর্যন্ত তার স্বামীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীলঙ্কায় জন্ম নেওয়া সুভাষিণী ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণে তিনি পাড়ি জমান চেন্নাইয়ে। কঠিন প্রতিযোগিতা, অসংখ্য অডিশন এবং ছোট ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে তিনি নিজের জায়গা তৈরি করেন তামিল বিনোদন অঙ্গনে। ‘কয়াল’ ধারাবাহিকের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান এবং অভিনয়জগতে নিজের অবস্থান সুদৃঢ় করেন।