tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকহরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’: ট্রাম্প

হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী সোমবার (৬ এপ্রিল) এর মধ্যে হরমুজ প্রণালি  খুলে না দিলে দেশটির ওপর ‘নরক নেমে আসবে’। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ চূড়ান্ত সময়সীমা ঘোষণা করেন।

ট্রাম্প জানান, এর আগে ইরানকে একটি চুক্তিতে আসা বা গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দেওয়া হয়েছিল, যার আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি রয়েছে। সময়সীমা শেষ হলেই ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

গত ২৭ ফেব্রুয়ারি ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৬ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছিলেন। সেই হিসেবে সোমবারই হচ্ছে তার দেওয়া চূড়ান্ত ডেডলাইন। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এ কঠোর অবস্থান নিয়েছে।

ট্রাম্পের এই বার্তায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তার পোস্টে ‘গ্লোরি বি টু গড’ শব্দবন্ধ ব্যবহার করে দৃঢ় অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের  এই আল্টিমেটাম আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, নির্ধারিত সময়ের মধ্যে তেহরানতাদের অবস্থান পরিবর্তন করে কি না; অন্যথায় অঞ্চলটিতে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়ে উঠেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।