tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকহরমুজ প্রণালীতে পাকিস্তানি জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

হরমুজ প্রণালীতে পাকিস্তানি জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

পাকিস্তানের পতাকাবাহী ২০টি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার শনিবার (২৮ মার্চ) এ ঘোষণা দিয়ে জানান, প্রতিদিন দুটি জাহাজ এই ব্যবস্থার আওতায় চলাচল করবে। তিনি এই সিদ্ধান্তকে ‘শান্তির বার্তা’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পদক্ষেপকে শুধু দ্বিপক্ষীয় শিপিং চুক্তি হিসেবে নয়, বরং চলমান সংঘাত নিরসনে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের সংঘাতের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে পড়েছিল, যার ফলে বৈশ্বিক তেলের দাম বেড়ে যায় এবং সমুদ্রপথে প্রায় ২,০০০ জাহাজ আটকা পড়ে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বর্তমানে প্রণালীটি চেকপোস্টের মতো নিয়ন্ত্রণ করছে। জাহাজগুলোকে তাদের পণ্য, নাবিক এবং গন্তব্য সংক্রান্ত তথ্য অনুমোদিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে জমা দিতে হচ্ছে, এরপর নির্দিষ্ট কোড ব্যবহার করে নিরাপদে পারাপার করা হচ্ছে।

পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার এ ঘোষণা আসে। এতে দেশটির সেনাপ্রধান অসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ইরান, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন।

বিশ্ব বাণিজ্য ও তেলবাজারে এ উদ্যোগকে স্বাগত জানানো হলেও, ইরান একই সঙ্গে প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ বৈধতা দিতে নতুন আইন প্রণয়নের কাজও শুরু করেছে।