tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিককুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

কুয়েতে অবস্থিত ইতালির একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইতালির সেনাবাহিনী এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার (১৫ মার্চ) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনের মাধ্যমে ঘাঁটিটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘাঁটিটি যুক্তরাষ্ট্র ও ইতালির যৌথ ব্যবহারে পরিচালিত হয়ে আসছিল। বার্তাসংস্থা এএফপির বরাতে জানানো হয়, হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, চলমান সংঘাতের প্রেক্ষাপটে নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালানো হবে।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে নেতানিয়াহুকে ‘শিশু হত্যাকারী’ বলে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, তিনি যদি জীবিত থাকেন, তবে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা অব্যাহত থাকবে।

গাজা ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রতিক্রিয়ায় তেহরান এমন অবস্থান নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।