নিহত হওয়ার গুঞ্জন উড়িয়ে প্রকাশ্যে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি ক্যাফেতে কফি হাতে দেখা দিয়ে রসিকতার সুরে তিনি বলেন, ‘আই অ্যাম ডেড… ফর কফি’।
রোববার (১৫ মার্চ) নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন নেতানিয়াহু।
ভিডিওতে দেখা যায়, একটি ক্যাফেতে বসে কফি অর্ডার করছেন তিনি। হিব্রু ভাষায় রসিকতা করে বলেন, ‘আই অ্যাম ডেড… ফর কফি’, অর্থাৎ কফির জন্য ভীষণ আগ্রহী তিনি।
এরপর তিনি দুই হাত ক্যামেরার সামনে তুলে ধরে আঙুল দেখিয়ে বলেন, ‘তুমি কি আমার আঙুল গুনতে চাও? দেখো, এখানে… আর এখানে। সব ঠিক আছে।’
নেতানিয়াহুর এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং গুঞ্জনের জবাবে এটি তার উপস্থিতির ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।



