tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের হামলায় আহত মার্কিন সেনাদের চিকিৎসা জার্মানিতে

ইরানের হামলায় আহত মার্কিন সেনাদের চিকিৎসা জার্মানিতে

ইরানের হামলায় কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত ১০০ জন সেনা আহত হয়েছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আহতদের সবাই বিভিন্ন পদমর্যাদার মার্কিন সেনাসদস্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, হামলায় আহতদের মধ্যে অন্তত সাতজন ইউএস ন্যাশনাল গার্ড সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

তবে হামলাটি কবে এবং কুয়েতের কোন ঘাঁটিতে ঘটেছে—সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। হামলার পর আহত শতাধিক সেনাকে দ্রুত চিকিৎসার জন্য তিনটি সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে দুটি হাসপাতাল যুক্তরাষ্ট্রে এবং একটি জার্মানিতে অবস্থিত।

প্রতিবেদন অনুযায়ী, জার্মানিতে চিকিৎসাধীন কয়েকজন সেনার অবস্থা গুরুতর। আহতদের মধ্যে অন্তত একজনের হাত বা পা কেটে ফেলতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলার মাত্রা বাড়িয়েছে। এর জবাবে ইরানও বিভিন্ন স্থানে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা গেছে।