tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রণ পেলেন রিকশাচালক নূর মোহাম্মদ

সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রণ পেলেন রিকশাচালক নূর মোহাম্মদ

জুলাই ২০২৪-এর অভ্যুত্থানের সময় শহীদ গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় বহন করার ঘটনায় পরিচিত রিকশাচালক নূর মোহাম্মদকে আমন্ত্রণ জানানো হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। সংসদ সচিবালয় থেকে তাকে আমন্ত্রণ কার্ড প্রদান করা হয়েছে। কার্ড পাওয়ার পর গণমাধ্যমকে নূর মোহাম্মদ বলেন, এটি তার জীবনের একটি বড় পাওয়া। অধিবেশনটি বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

ঘটনার প্রেক্ষাপট: ২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সংঘর্ষে ১৭ বছর বয়সী গোলাম নাফিজ গুলিবিদ্ধ হন। তিনি রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ নিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি ছিলেন। নাফিজের পরিবারসহ তারা মহাখালীতে থাকতেন।

অন্দোলনের দিন, ৪ আগস্ট বিকাল ৪:৩০টার দিকে ফার্মগেট সেতুর নিচে গুলিবিদ্ধ নাফিজকে রিকশাচালক নূর মোহাম্মদ রিকশার পাদানিতে তুলে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। সে সময় নাফিজ রড ধরে ছিলেন। তবে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা হাসপাতালে প্রবেশে বাধা দেন। পরে নূর মোহাম্মদ নাফিজকে নিয়ে খামারবাড়ির দিকে চলে যান।

দৈনিক মানবজমিনের ফটোসাংবাদিক জীবন আহমেদ পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের বাধার পরেও নাফিজকে রিকশার পাদানিতে বহন করতে দেখা ছবি তুলতে সক্ষম হন। ৪ আগস্ট রাত ১২টার পর ছবিটি পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয় এবং ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ছবির মাধ্যমে নাফিজের মা-বাবা তার খোঁজ পান। ছবিতে রিকশার পেছনে থাকা একটি মোবাইল নম্বরে ফোন দিয়ে তারা নূর মোহাম্মদকে খুঁজে বের করেন।

পরবর্তীতে, ৭ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নূর মোহাম্মদের রিকশাটি হস্তান্তর করা হয়। তখন একজন ব্যবসায়ী ৩৫ হাজার টাকা দিয়ে রিকশাটি কিনেছিলেন।