tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়বিপিসি পেট্রোল ও অকটেন সরবরাহ বাড়াল

বিপিসি পেট্রোল ও অকটেন সরবরাহ বাড়াল

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিভাগীয় শহরের ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেন সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গতকাল প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগে ফিলিং স্টেশনগুলোতে বরাদ্দ কমিয়ে ২৫ শতাংশ হারে সরবরাহ করা হচ্ছিল, যা এখন কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ, বুধবার থেকে প্রতিটি ফিলিং স্টেশন গড় বিক্রয়ের তুলনায় ১০ শতাংশ বেশি তেল পাবেন।

বিপিসি জানিয়েছে, চলমান বৈশ্বিক সংকটের মধ্যেও জনসাধারণের চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বরাদ্দ চার্ট অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপারভাইজার, বিক্রয় কর্মকর্তা ও ডিলারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সংস্থাটি আশা করছে, এই ব্যবস্থার মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে তেলের সরবরাহ স্বাভাবিক হবে।

এদিকে, নিবন্ধিত গ্রাহকদের সরাসরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশও দিয়েছে বিপিসি। বিদেশ থেকে তেল আমদানি কার্যক্রম পূর্বনির্ধারিত নিয়মে চলতে থাকবে এবং আমদানি করা তেল প্রধান স্থাপনা থেকে বিভিন্ন ডিপোতে পৌঁছে বিপণন কোম্পানির মাধ্যমে গ্রাহকদের কাছে সরবরাহ করা হবে। বিপিসি আশা করছে, এই ব্যবস্থা শিল্প ও বাণিজ্যিক খাতেও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে সহায়ক হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিসি’র সচিব শাহিনা সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন।