tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকট ও কৃচ্ছ্রসাধনের কথা মাথায় রেখে আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো ধরনের আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণত দেশজুড়ে বর্ণিল আলোকসজ্জা করা হলেও চলমান জ্বালানি সংকট ও সরকারি ব্যয় সংকোচনের কারণে এবার তা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

মন্ত্রী বলেন, জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতেই দেশব্যাপী আলোকসজ্জা না করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। এ উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পমাল্য অর্পণসহ রাষ্ট্রীয় কর্মসূচিগুলো ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।