tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকআবারও দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা

আবারও দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা

আবারও দুই মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত এসব ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ।

শুক্রবার (০৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে একাধিক ড্রোন পাঠানো হয়েছে এবং এ ধরনের হামলা অব্যাহত থাকবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বলা হয়েছে, সেনাবাহিনীর স্থলবাহিনীর বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক ড্রোন কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক আকারে হামলা চালিয়েছে। তাদের দাবি, গত কয়েক ঘণ্টায় বিপুল সংখ্যক ড্রোন দিয়ে ওই ঘাঁটিগুলোতে আঘাত হানা হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টায়ও এ ধরনের হামলা অব্যাহত থাকতে পারে।

এদিকে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিসহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আইআরজিসির দাবি অনুযায়ী, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা এবং তেল আবিবসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

তবে এসব হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আলজাজিরা।

অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে একটি যুদ্ধজাহাজ ধ্বংস হওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে গত বুধবার মার্কিন হামলায় ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’ তলিয়ে গেছে বলে বিভিন্ন সূত্রে জানানো হয়।

পেন্টাগন এখন পর্যন্ত হামলাকারী সাবমেরিনটির নাম প্রকাশ করেনি। ওই দিন সকালে প্রতিরক্ষা দপ্তর একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় ইরানের যুদ্ধজাহাজটির পেছনের অংশে একটি টর্পেডো আঘাত হানছে। এতে জাহাজটির মূল কাঠামো দ্বিখণ্ডিত হয়ে যায়।

শ্রীলঙ্কার কর্মকর্তারা জানিয়েছেন, তারা ৩২ ইরানি নাবিককে উদ্ধার করেছেন। জাহাজটিতে প্রায় ১৮০ জন ক্রু ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ইউএস নেভি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ কমান্ডের তথ্যমতে, সর্বশেষ ১৯৪৫ সালের ১৪ আগস্ট মার্কিন সাবমেরিন ইউএসএস টর্স্ক থেকে শত্রুপক্ষের জাহাজে টর্পেডো ছোড়া হয়েছিল। সেই আঘাতে জাপানের একটি ৭৫০ টনের জাহাজ ডুবে গিয়েছিল।