tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকআল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি বাহিনী। ফলে শুক্রবার সেখানে ধর্মপ্রাণ মুসলমানরা জুমার নামাজ আদায় করতে জড়ো হতে পারবেন না। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দখলদার বাহিনী।

বৃহস্পতিবার ইসরায়েলি প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, চলতি সপ্তাহে আল-আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা এবং নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এক বিবৃতিতে বলেন, জেরুজালেমের পুরান শহরের সব পবিত্র স্থান শুক্রবার বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল আকসা মসজিদ, চার্চ অব দ্য হোলি সেপালকার। এসব স্থানে কোনো ইবাদতকারী, পর্যটক কিংবা অন্য কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।

ফিলিস্তিনের দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই পবিত্র এই এলাকার চারপাশে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার পরিধি ক্রমেই বাড়িয়ে আসছে তারা।