স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচটি প্রতিষ্ঠানকেও এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন—
১. বেগম খালেদা জিয়া (মরণোত্তর) — স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান
২. ফৌজদারহাট ক্যাডেট কলেজ — মুক্তিযুদ্ধে অবদান
৩. মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) — মুক্তিযুদ্ধ
৪. অধ্যাপক ড. জহুরুল করিম — বিজ্ঞান ও প্রযুক্তি
৫. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল — চিকিৎসাবিদ্যা
৬. ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) — সাহিত্য
৭. এ কে এম হানিফ (হানিফ সংকেত) — সংস্কৃতি
৮. বশির আহমেদ (মরণোত্তর) — সংস্কৃতি
৯. জোবেরা রহমান (লিনু) — ক্রীড়া
১০. পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) — পল্লী উন্নয়ন
১১. ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) — সমাজসেবা/জনসেবা
১২. এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ — সমাজসেবা/জনসেবা
১৩. মো. সাইদুল হক — সমাজসেবা/জনসেবা
১৪. গণস্বাস্থ্য কেন্দ্র — সমাজসেবা/জনসেবা
১৫. মাহেরীন চৌধুরী (মরণোত্তর) — সমাজসেবা/জনসেবা
১৬. কাজী ফজলুর রহমান (মরণোত্তর) — জনপ্রশাসন
১৭. মোহাম্মদ আবদুল বাকী, পিএইচডি — গবেষণা ও প্রশিক্ষণ
১৮. অধ্যাপক ড. এম এ রহিম — গবেষণা ও প্রশিক্ষণ
১৯. অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া — গবেষণা ও প্রশিক্ষণ
২০. আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) — পরিবেশ সংরক্ষণ।



