ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ব্রাহ্মণবাড়িয়ার এবং একজন ফেনী জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ দূতাবাস, বাগদাদ এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের এক শোকবার্তায় বলা হয়, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিলে প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি মারা গেছেন।
নিহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক (পাসপোর্ট নম্বর: EL-0875891), মো. সাব্বির এবং ফেনীর মেহেদী হাসান (পাসপোর্ট নম্বর: A18633961)।
দূতাবাস জানিয়েছে, ঘটনাটির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।



