tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশফতুল্লার ন্যাড়াবাহিনী প্রধান নিহত

ফতুল্লার ন্যাড়াবাহিনী প্রধান নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়াবাহিনীর প্রধান ও তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে ‘কিলার বাবু’কে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সহযোগী লিটন নামের আরেক ব্যক্তিকেও ছুরিকাঘাত করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ফতুল্লার পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন বাবু (৪০) ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, কিলার বাবুর বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলাসহ ছিনতাই ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তিনি ফতুল্লা মডেল থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, ভোরে পঞ্চবটি মোড়ের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে কে বা কারা বাবু ও লিটনকে কুপিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, লিটন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে। বাবুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।