মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন—এমন দাবি করেছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তিনি ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র ছিলেন।
রোববার (১ মার্চ) ইরানি লেবার নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে The Jerusalem Post।
প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পূর্ব তেহরানের নার্নাক এলাকায় আহমেদিনেজাদের বাসভবনে চালানো হামলায় তিনি ছাড়াও তার কয়েকজন দেহরক্ষী নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
তবে এ তথ্য এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরান সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।



