tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদসারাদেশস্ত্রীর জানাজায়ও আসেননি আলভী, শায়িত হলেন ইকরা

স্ত্রীর জানাজায়ও আসেননি আলভী, শায়িত হলেন ইকরা

ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১ মার্চ) বাদ আসর ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে তার নানা বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিকেল ৪টার দিকে ঢাকা থেকে ইকরার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্বজন ও স্থানীয়দের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

একমাত্র সন্তানকে হারিয়ে ইকরার বাবা মেয়ের মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যা’ বলে দাবি করেছেন। তার অভিযোগ, স্বামী যাহের আলভী ও শাশুড়ির ধারাবাহিক মানসিক চাপ ও নির্যাতনের কারণেই ইকরা আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্বজনদের ভাষ্য, দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে ইকরা নানা বঞ্চনা ও মানসিক কষ্টের মধ্যে ছিলেন। তাদের দাবি, আলভীর ব্যক্তিগত জীবনযাপন ও অবহেলাই এই করুণ পরিণতির পেছনে ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় যাহের আলভী ঈদুল ফিতর উপলক্ষে একটি নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

ইকরার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সেখানে আলভীর বিরুদ্ধে এক সহ-অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলার পাশাপাশি নিজের মানসিক বিপর্যয়ের কথাও উল্লেখ করেছিলেন ইকরা।

এই মর্মান্তিক ঘটনায় ভালুকাসহ বিভিন্ন স্থানে শোক ও ক্ষোভের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসী ও ভক্তদের দাবি, ঘটনার সঙ্গে কারও প্ররোচনা বা সংশ্লিষ্টতা প্রমাণিত হলে যেন তাকে আইনের আওতায় আনা হয়।