tanaka
প্রচ্ছদরাজনীতিবিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পরিচালনা করবে।
বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী:

  • ৩১ আগস্ট: দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।
  • ১ সেপ্টেম্বর (প্রতিষ্ঠাবার্ষিকী): ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন; সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও শ্রদ্ধা জ্ঞাপন; একই দিন মহানগর ও জেলা পর্যায়ে আলোচনা সভা ও র‍্যালি।
  • ২ সেপ্টেম্বর: দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালি।
  • ৩ সেপ্টেম্বর: উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা ও র‍্যালি।
  • ৪ সেপ্টেম্বর: বৃক্ষরোপণ, মাছ অবমুক্তকরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ।
  • ৫ সেপ্টেম্বর: ঢাকায় গোলটেবিল আলোচনা।

সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও জাতীয় উদযাপন কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।