tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতি‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পরিবর্তন করা হয়েছে’

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পরিবর্তন করা হয়েছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুবসমাজ, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে।”

ওই মন্তব্য তিনি বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামের কাফরুল উত্তর ও দক্ষিণ থানা শাখার উদ্যোগে মনিপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আগামী নির্বাচনে প্রতিটি ঘাটে শক্ত পাহারা দেব। জীবন দিতে হলেও মানুষের ভোটের অধিকার রক্ষায় দাঁড়িয়ে থাকব। সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলব এবং আপনাদের অধিকার আদায় করব। ঢাকা-১৫ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

তিনি দেশের যুব সমাজকে ইসলামী আদর্শের শাসন প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, “দেশব্যাপী শুরু হওয়া চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলব।”

ডা. শফিকুর রহমান সরকারি দলকে ধন্যবাদ জানিয়েছেন ঘোষিত ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করা এবং প্রবাসীদের মৃতদেহ সম্মানের সঙ্গে দেশে আনার প্রতিশ্রুতি অনুসরণের জন্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, এবং যৌথভাবে সঞ্চালনা করেন মহানগরী মজলিশে শুরা সদস্য ও কাফরুল দক্ষিণ ও উত্তর থানার সেক্রেটারি যথাক্রমে মু. আবু নাহিদ ও মো. আশিকুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, মহানগরী কর্মপরিষদ সদস্যরা, থানার আমির ও উপাধ্যক্ষরা, স্থানীয় নেতারা, ছাত্রশিবির, ওলামা ও যুব প্রতিনিধি প্রমুখ।