tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত রয়েছে চীন

তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত রয়েছে চীন

তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত রয়েছে চীন এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিলেই তিস্তা প্রকল্পে কাজ শুরু করতে চীন প্রস্তুত আছে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অন্য এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ কিংবা দক্ষিণ এশিয়ার অন্য যে কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপ চীন সমর্থন করে না। তিনি উল্লেখ করেন, চীন দ্বিপক্ষীয় সম্পর্ককে পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে এগিয়ে নিতে চায়। কোনো তৃতীয় পক্ষ যদি সে সম্পর্ককে লক্ষ্যবস্তুতে পরিণত করতে চায়, তবে তা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বাংলাদেশ ও চীনের সম্পর্ক ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।