tanaka
প্রচ্ছদজাতীয়পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে রোজা শুরু হচ্ছে। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নবনিযুক্ত ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

অন্যদিকে, সৌদি আরব-এ মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকেই দেশটিতে পবিত্র রোজা শুরু হয়েছে।