tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদন‘রোজা রেখেও আমরা কাজ করি’

‘রোজা রেখেও আমরা কাজ করি’

শোবিজ অঙ্গনের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী শুরু থেকেই অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন ও বিভিন্ন মন্তব্যের কারণে আলোচনায় থেকেছেন। সম্প্রতি ধর্ম ও সামাজিক নৈতিকতা নিয়ে খোলামেলা বক্তব্য দিয়ে তিনি আবারও আলোচনায় আসেন।

একটি পডকাস্টে বুবলী বলেন, অনেকেই প্রশ্ন তুলতে পারেন—একজন চলচ্চিত্রের নায়িকা হয়ে তিনি কেন ধর্ম নিয়ে কথা বলছেন। এ প্রসঙ্গে তিনি জানান, একজন মুসলিম হিসেবে নামাজ ও রোজা পালন করা তার ব্যক্তিগত বিশ্বাসের অংশ। রোজা রেখেও তিনি নিয়মিত কাজ করেন এবং বিষয়টি তার ও সৃষ্টিকর্তার মধ্যকার সম্পর্ক। তবে তিনি কখনোই নিজেকে শতভাগ ধার্মিক দাবি করেন না বলেও উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নীতি–নৈতিকতার কথা বলা সমালোচকদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন। তার মতে, যারা অনলাইনে সমালোচনা করেন, তাদের অনেকেই চলচ্চিত্র জগতের মানুষ নন; তবু নিজেদের ধর্মভীরু দাবি করেন। কিন্তু একই সঙ্গে তারা গীবত করেন, সিনেমা দেখেন বা নেতিবাচক মন্তব্য করেন—যা নিজেই নৈতিকতার পরিপন্থী।

গীবত বা পরনিন্দা প্রসঙ্গে বুবলী বলেন, ইসলামে এটি অত্যন্ত নিন্দনীয় কাজ। একজন নায়িকার অভিনয় নিয়ে সমালোচনা হতে পারে, তবে গীবত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি উল্লেখ করেন, ইসলামী শিক্ষায় গীবতকে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার সঙ্গে তুলনা করা হয়েছে, যা এর গুরুতরতা বোঝাতে ব্যবহৃত হয়েছে।