tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়শপথ নিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

শপথ নিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সংসদ ভবনের প্রধান ফটক দিয়ে তাদের গাড়িবহর প্রবেশ করতে দেখা যায়। সকাল ১০টায় নির্ধারিত শপথকক্ষে অনুষ্ঠিত হবে শপথ অনুষ্ঠান।

শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রচলিত রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্যদের শপথ আগে পড়ানো হবে। সে অনুযায়ী সকাল ১০টায় বিএনপি থেকে নির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করবেন।

শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভেতরে প্রবেশের সময় নির্বাচিত সদস্যদের জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।

টানা তিনটি সংসদ, অর্থাৎ প্রায় ১৫ বছর পর বিএনপি নেতারা সংসদে প্রবেশ করছেন। ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন বয়কট এবং ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েও কারচুপির অভিযোগে ভোট বর্জনের পর এবার গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি নিরঙ্কুশ জয় লাভ করে।

এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রী ও পরবর্তীতে মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশ-বিদেশের হাজারো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক-ভুক্ত দেশগুলোর প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মুইজ্জু, ওম বিড়লা এবং পাকিস্তানের প্রতিনিধি। এছাড়া সার্কভুক্ত অন্যান্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেবেন।

অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছে অনুলিপি পাঠিয়েছে। এর মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), বিজিবি, র‍্যাব ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহাপরিচালকরা।