tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকপারমাণবিক আলোচনা: যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে ওমানে ইরানি কর্মকর্তা

পারমাণবিক আলোচনা: যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে ওমানে ইরানি কর্মকর্তা

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আলোচনায় অংশ নিতে ওমানে পৌঁছেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মাস্কাট সফরে লারিজানি সর্বশেষ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে ইরান ও ওমানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়টিও আলোচ্যসূচিতে থাকবে।

উল্লেখ্য, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এড়াতে গত সপ্তাহে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার উদ্যোগ নেয় ওমান। এটি ছিল অঞ্চলটিতে সংঘাত এড়াতে সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার অংশ। প্রথম দফার আলোচনার পর দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো তারিখ নির্ধারণ করা হয়নি।

এদিকে মঙ্গলবার আইআরএনএ আরও জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্ক, মিশর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন। মাস্কাটে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার সর্বশেষ অগ্রগতি জানাতেই এসব যোগাযোগ করা হয়।

সূত্র: আল জাজিরা