tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ, গাড়ির সঙ্গে সংঘর্ষে বিমান

ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ, গাড়ির সঙ্গে সংঘর্ষে বিমান

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ করতে গিয়ে একক ইঞ্জিনের একটি প্রশিক্ষণ বিমান একাধিক গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। স্থানীয় সময় সোমবার (৯ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে পাইলট গেইনসভিলের বিমানবন্দরে ফিরে যাওয়ার চেষ্টা করেন। তবে পর্যাপ্ত সক্ষমতা না থাকায় তিনি মহাসড়কে জরুরি অবতরণে বাধ্য হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছোট উড়োজাহাজটি সড়কে নামার পর বেশ কয়েকটি চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, অবতরণের পর উড়োজাহাজটির ডান পাশের ডানা একটি গাড়িকে সজোরে আঘাত করে। এতে বিমানের জ্বালানি ট্যাংক আলগা হয়ে ছিটকে একটি এসইউভির পেছনের অংশে ঢুকে পড়ে।

দুর্ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে মহাসড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, বিমানটি জর্জিয়ার গেইনসভিলের লি গিলমার মেমোরিয়াল বিমানবন্দর থেকে ক্যান্টনের চেরোকি কাউন্টি রিজিওনাল বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। জরুরি অবতরণের সময় বিমানটি মোট তিনটি গাড়িতে আঘাত হানে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, হকার বিচক্রাফট বিই-৩৬ মডেলের বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ইঞ্জিন সমস্যার কারণে জরুরি অবতরণ করে। সংস্থাটি ঘটনাটি তদন্ত করে দেখবে বলে জানিয়েছে।