tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়নির্বাচনে শীর্ষ ১০ ধনী প্রার্থীর মধ্যে বিএনপির ৭ জন

নির্বাচনে শীর্ষ ১০ ধনী প্রার্থীর মধ্যে বিএনপির ৭ জন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)–এর প্রতিবেদন এবং প্রার্থীদের দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শীর্ষ ১০ ধনী প্রার্থীর তালিকা প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, শীর্ষ ১০ ধনী প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী রয়েছেন মোট সাতজন।

তালিকার শীর্ষে আছেন ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনের বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তাঁর এবং তাঁর স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান বাজারমূল্য ৬০৭ কোটি টাকা। এর মধ্যে মিন্টুর নিজের নামে রয়েছে ৫০৭ কোটি টাকা এবং তাঁর স্ত্রীর নামে রয়েছে ১০০ কোটি টাকার সম্পদ। দুজনই পেশায় ব্যবসায়ী।

হলফনামায় আবদুল আউয়াল মিন্টু নিজের নামে ৫ কোটি ১৫ লাখ টাকার দায় থাকার তথ্য দিয়েছেন। তবে তাঁর স্ত্রী ও সন্তানদের কোনো দায়-দেনা নেই। পাশাপাশি একক ও যৌথ নামে তাঁর মোট ২৮০ কোটি টাকার ব্যাংকঋণ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। তাঁর স্ত্রী জামিলা নাজনীল মাওলা ও কন্যা মেহরীন আনহারের নামে থাকা সম্পদের মোট মূল্য ৪৭৪ কোটি টাকা।

তৃতীয় স্থানে আছেন ময়মনসিংহ-১১ আসনের বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তাঁর মোট সম্পদের মূল্য ২৯৯ কোটি টাকা।

চতুর্থ অবস্থানে রয়েছেন কুমিল্লা-৮ আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। তাঁর এবং তাঁর স্ত্রী নাজনীন আহমেদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ২৯২ কোটি টাকা। তাঁরা দুজনই ব্যবসায়ী এবং হলফনামায় তাঁদের কোনো ঋণের তথ্য উল্লেখ নেই।

সপ্তম স্থানে রয়েছেন চাঁদপুর-২ আসনের বিএনপির প্রার্থী মো. জালাল উদ্দীন। তাঁর সম্পদের বর্তমান মূল্য ২৪৯ কোটি টাকা। অষ্টম স্থানে আছেন বগুড়া-৫ আসনের বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, যাঁর সম্পদের মূল্য ২০৪ কোটি টাকা। দশম অবস্থানে রয়েছেন শরীয়তপুর-২ আসনের বিএনপির প্রার্থী মো. সফিকুর রহমান। টিআইবির প্রতিবেদন অনুযায়ী, তাঁর সম্পদের বর্তমান মূল্য ১৮৫ কোটি টাকা। তিনি ব্যবসায়ী এবং দুটি ব্যাংকে তাঁর ৪১ কোটি টাকার বেশি ঋণ রয়েছে।

এদিকে, নির্বাচনে অংশ নেওয়া ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তিনজন শীর্ষ ১০ ধনী প্রার্থীর তালিকায় স্থান পেয়েছেন। পঞ্চম অবস্থানে রয়েছেন টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। হলফনামা অনুযায়ী, তাঁর এবং তাঁর স্ত্রী সুলতানা জাহানের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের মোট বাজারমূল্য ২৮৩ কোটি টাকা। তিনি পেশায় ব্যবসায়ী।

ষষ্ঠ অবস্থানে রয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম। বিএনপির সাবেক এই সংসদ সদস্য বাগেরহাট-১, ২ ও ৩—এই তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর একক নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ২৬২ কোটি টাকা। এছাড়া তাঁর প্রায় সাড়ে তিন কোটি টাকার দায় রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।