tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশজামায়াত আমীরের এক্স পোস্টের প্রতিবাদে চবিতে ছাত্রীদের ঝাড়ু মিছিল

জামায়াত আমীরের এক্স পোস্টের প্রতিবাদে চবিতে ছাত্রীদের ঝাড়ু মিছিল

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) পোস্টের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীরা। রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া ছাত্রীরা বিভিন্ন স্লোগান দেন। ঝাড়ু মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

মিছিলের নেতৃত্ব দেন মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নারী অঙ্গনের সংগঠক সুমাইয়া শিকদার।

ঝাড়ু মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সুমাইয়া শিকদার বলেন, ‘জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে ধর্মকে ব্যবহার করে নারীদের অবমাননা করে আসছে। আমীর শফিকুর রহমানের নারীবিরোধী মন্তব্যের বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু হয়েছে, তা ভিন্নখাতে প্রবাহিত করতে তারা আইডি হ্যাকের অজুহাতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমরা এসবের তীব্র নিন্দা জানাই।’

শাখা ছাত্রদলের সহছাত্রীবিষয়ক সম্পাদক ও ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে কর্মজীবী মা-বোনেরাই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সেখানে নারীদের নিয়ে এমন কটূক্তি অত্যন্ত নিন্দনীয়। ইসলামে নারীর সর্বোচ্চ সম্মানের কথা বলা হলেও তারা সেই নারীদেরই অপমান করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’

উল্লেখ্য, গত শনিবার জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে বিরূপ মন্তব্য করা হয়। তবে দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। এছাড়া জানানো হয়, ওই পোস্ট দেওয়ার সময় ডা. শফিকুর রহমান একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছিলেন।