tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলেন মমতা

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলেন মমতা

ভারতের নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার বিষয়টি প্রকাশ্যে আসে। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধেই এই মামলা করেছেন তিনি।

এদিকে, সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। চলতি সপ্তাহেই তাঁর দায়ের করা মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

এর আগেও এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে পৃথক মামলা দায়ের করেছেন। ওই মামলার শুনানি বুধবার হওয়ার কথা রয়েছে।

এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ইতোমধ্যে মুখ্য নির্বাচন কমিশনারকে ছয়টি চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি আরও একটি চিঠি পাঠান। সেই চিঠিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, মানবিক দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে আইন ও বিধি ভেঙে এসআইআর প্রক্রিয়া চাপিয়ে দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ভারতের নির্বাচনী ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৮ হাজার ১০০ জন মাইক্রো-অবজারভার নিয়োগ করা হয়েছে। মমতার দাবি, এসব মাইক্রো-অবজারভার পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত নন এবং সংবেদনশীল ও আইনি এই প্রক্রিয়া পরিচালনার জন্য যোগ্যতাও তাঁদের নেই। তবুও একতরফাভাবে তাঁদের কাজে লাগানো হয়েছে, যা পুরো প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।