tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদসারাদেশআড়াইহাজারে সাবেক ছাত্রদল নেতার গাড়িতে গুলিবর্ষণ

আড়াইহাজারে সাবেক ছাত্রদল নেতার গাড়িতে গুলিবর্ষণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি মনোনীত এমপি প্রার্থী নজরুল ইসলাম আজাদের সমর্থিত সাবেক ছাত্রদল নেতা আমির হোসেনের প্রাইভেট কার লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও গাড়ির সামনের ও পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আড়াইহাজার উপজেলার বাঘানগর এলাকায় আড়াইহাজার–বিশনন্দী ফেরিঘাট বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

আমির হোসেন জানান, নির্বাচনী প্রচারণা শেষে কালো রঙের একটি প্রাইভেট কারে করে তিনি নিজ বাড়ি শ্রীনিবাসদীর দিকে যাচ্ছিলেন। এ সময় গাড়ির সামনের যাত্রী আসনে ছিলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাদেকুর রহমান সাদেক। বাঘানগর এলাকার শফিকুল হাজীর স’মিলের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা অজ্ঞাতনামা দুই ব্যক্তি চলন্ত অবস্থায় গাড়ির ডান পাশের কাচ ও সামনের কাচ লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

গুলির ঘটনায় গাড়ির কাচ ভেঙে গেলেও আমির হোসেন ও তার সঙ্গে থাকা সাদেকুর রহমান অক্ষত রয়েছেন।

ঘটনার পর স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা এ ঘটনায় জড়িত এবং কী উদ্দেশ্যে গুলিবর্ষণ করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।